২৮/০৪/২,৬জলপাইগুড়ি
জলপাইগুড়ি শহর লাগোয়া তিস্তা নদীতে আবার বিষক্রিয়ার অভিযোগ উঠল। মৃত মাছ ভেসে উঠল তিস্তার জলে।
মঙ্গলবার সকাল থেকে মাছ সংগ্রহ করতে শুরু করে গ্রাম বাসীরা। বিষক্রিয়া জলে ভেসে উঠা মৃত মাছ সংগ্রহ করলেন তিস্তা পাড়ের বাসিন্দারা৷ সেই মাছ বাজারে বিক্রি করা হয়। বিষ তেলে মৃত মাছ খেয়ে অসুস্থ হওয়ার সম্ভবনা রয়েছে। ছোটদের এই মাছ খাওয়ালে ক্ষতি হতে পারে বলে দাবি বিশেষজ্ঞদের। বিষ তেল কিংবা ব্যাটারির শর্ট সার্কিট করে মাছ ধরার অভিযোগ নতুন নয়। এর আগেও বারংবার করলা নদীতে বিষক্রিয়ার অভিযোগ উঠেছে। প্রশাসনের আড়ালে এক শ্রেণীর অসাধু জেলে অল্প সময়ের মধ্যে বেশি মাছ ধরতে এই সব অসাধু ব্যবস্থা অবলম্বন করে থাকেন বলে অভিযোগ। এ দিনও সেন পাড়া সংলগ্ন তিস্তা নদীর মাঝে তিস্তার জলে বিষ তেল প্রয়োগ করার অভিযোগ উঠল আরো একবার। এ দিন সকাল থেকে প্রচুর নদীয়ালী ছোট বড় মাছ ভেসে উঠে জলে। অসংখ্য মানুষ মাছ সংগ্রহ করলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলেন পরিবেশ প্রেমীরা। এই ঘটনার ক্ষোভ প্রকাশ করলেন তাঁরা।

