on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: বাগডোগরায় পৌঁছেই ব্যস্ত রাজ্যপাল, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ও উত্তরকন্যায় একাধিক বৈঠক
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গশিলিগুড়ি

বাগডোগরায় পৌঁছেই ব্যস্ত রাজ্যপাল, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ও উত্তরকন্যায় একাধিক বৈঠক

Online Desk
Last updated: July 9, 2026 12:33 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

শিলিগুড়ি, ৯ জুলাই:

পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী আর. এন. রবি বৃহস্পতিবার একদিনের উত্তরবঙ্গ সফরে সকালে কলকাতা থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা তাঁকে স্বাগত জানান। এরপর সড়কপথে তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পৌঁছে রাজ্যপাল উত্তরবঙ্গের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। সূত্রের খবর, এই বৈঠকে উত্তরবঙ্গের প্রায় ২০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত থাকার কথা রয়েছে। উচ্চশিক্ষার মানোন্নয়ন, বিশ্ববিদ্যালয়গুলির প্রশাসনিক কার্যক্রম, গবেষণার প্রসার, শিক্ষার পরিকাঠামো উন্নয়ন, জাতীয় শিক্ষানীতি (NEP) বাস্তবায়নসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বৈঠক শেষে রাজ্যপালের উত্তরকন্যায় যাওয়ার কর্মসূচি রয়েছে। সেখানে উত্তরবঙ্গের শাখা সচিবালয়ে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি যোগ দেবেন। উত্তরবঙ্গের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি, জনস্বার্থমূলক পরিষেবা এবং বিভিন্ন জেলার চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

রাজ্যপালের এই একদিনের সফরকে ঘিরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, বাগডোগরা বিমানবন্দর এবং উত্তরকন্যা চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং সফরসূচি নির্বিঘ্ন রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

দিনের নির্ধারিত কর্মসূচি সম্পন্ন করার পর বিকেলে বাগডোগরা বিমানবন্দর থেকে বিমানে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন রাজ্যপাল শ্রী আর. এন. রবি। তাঁর এই সফর উত্তরবঙ্গের শিক্ষা ও প্রশাসনিক ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

You Might Also Like

সিঁদ কেটে চুরি, একসঙ্গে খোয়া গেল ৯টি মোবাইল; চাঞ্চল্য ফুলবাড়ির জোড়পাকুড়িতে
শিলিগুড়িতে সেলিমের তোপ, অর্থনীতি থেকে বুলডোজার নীতি—সরব সিপিআই(এম)
ব্যাঙ্কে যাওয়ার কথা বলে বেরিয়ে নিখোঁজ, পরদিন ক্লাবঘরে মিলল গৃহবধূর দেহ
গরু আনতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু মহিলার, আহত ১,মৃত্যু ৪ গবাদি পশুর
ফালাকাটায় বনদপ্তরের বড় সাফল্য, বাজেয়াপ্ত সেগুন কাঠ ও টোটো
TAGGED:#Northbengal#siliguri
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াউত্তরবঙ্গকোচবিহাররাজ্য

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের প্রভাবে শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা

By Online Desk
3 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?