নিজস্ব সংবাদদাতা, কোচবিহার, ২৯ এপ্রিল :
ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি।। আগামী কয়েক ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি শিলাবৃষ্টির সম্ভাবনা।।পরিস্কার আকাশের মধ্যেই ঘনাবে কালোমেঘ।। আগামী কয়েক ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি শিলাবৃষ্টির সম্ভাবনা। বজ্রপাত ও ঝড় থেকে সজাগ থাকুন সচেতন থাকুন।। কালো মেঘ দেখলে কৃষকরা খোলা মাঠ ত্যাগ করুন। গাছের নিচে আশ্রয় নেবেন না।
আবারো নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত কিছু অঞ্চল গুলিতে।
শক্তিশালী কালবৈশাখীর মেঘোকুঞ্জ তৈরি হচ্ছে পশ্চিমাঞ্চলের বেশ কিছু অঞ্চলে।
যার প্রভাবে আগামী তিন থেকে ছয় ঘন্টার মধ্যে পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঝড়ো হাওয়া শিলা বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে
রাজ্যের পশ্চিমাঞ্চল হয়ে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির স্কোয়াল লাইন। আজকের ঝড় বৃষ্টির সম্ভাব্য গতিপথ ।। দক্ষিণবঙ্গ আবহাওয়া আপডেট।
কালবৈশাখী ঝড়বৃষ্টি শুরুর সম্ভাব্য সময়
রাজ্যের সবকটি জেলাতেই আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে আকস্মিক কালবৈশাখীর তান্ডব চালাবে।। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০-৬০ কিমি কিংবা তারও উর্ধ্বে থাকতে পারে ।। ঝড়ের গতিবেগ কোথাও কোথাও এতটাই থাকবে গাছ উপড়ে পড়তে পারে।টিনের চাল উড়ে যেতে পারে।
পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম সন্ধ্যা ৬ টার মধ্যে।ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ সন্ধ্যা ৭ টার মধ্যে।পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা নদীয়া রাত ৮ টায় মধ্যে।উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা রাত ১০ টায় মধ্যে।
বিশেষ সতর্কতা
🔸খোলা মাঠ, নদীর ধারে বা উঁচু স্থানে বজ্রপাতের সময় অবস্থান করবেন না।
🔸বড় গাছ, বৈদ্যুতিক খুঁটি বা টাওয়ারের নিচে আশ্রয় নেওয়া এড়িয়ে চলুন
🔸বজ্রপাত চলাকালীন মোবাইল ব্যবহার কম করুন এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি প্লাগ থেকে খুলে রাখুন
🔸ঝড়ের সময় বেশি গাছপালাযুক্ত রাস্তায় ড্রাইভিং করবেন না
🔸কালো মেঘ ও বজ্রধ্বনি শুনলে দ্রুত নিরাপদ আশ্রয়ে যান, খোলা মাঠ বা গাছতলায় থাকবেন না
🔸ফসল উত্তোলন সম্ভব না হলে মাঠে কাজ করার সময় অতিরিক্ত সতর্ক থাকুন
🔸খোলা টিন ছড়িয়ে রাখবেন না, উড়ে গিয়ে দুর্ঘটনা ঘটাতে পারে
🔸জলজমা হলে আশেপাশে ঝুলন্ত বিদ্যুতের তার আছে কিনা খেয়াল রাখুন
বৃষ্টপাতের সম্ভাব্য জেলা
• দার্জিলিং • কালিম্পং • জলপাইগুড়ি • আলিপুরদুয়ার • কোচবিহার • উত্তর দিনাজপুর • দক্ষিণ দিনাজপুর • মালদা • মুর্শিদাবাদ • বীরভূম • বাঁকুড়া • পুরুলিয়া • ঝাড়গ্রাম • পশ্চিম বর্ধমান • পূর্ব বর্ধমান • নদীয়া • পূর্ব মেদিনীপুর • পশ্চিম মেদিনীপুর • হাওড়া • হুগলি • কলকাতা • উত্তর চব্বিশ পরগনা • দক্ষিণ চব্বিশ পরগনা

