দিনহাটা, ২৪ এপ্রিল :
দিনহাটা শহরের ব্যস্ততম পাঁচ মাথা মোড়ে যানজট সমস্যায় নাজেহাল শহরবাসী। শুক্রবার দুপুর নাগাদ যানজটের ফলে সমস্যায় পড়তে হয় এলাকাবাসীদের। এদিন সমস্যা সমাধানে কখনো বিএসএফ আবার কখনো কেন্দ্রীয় বাহিনী কিংবা সাধারণ মানুষকে পথে নামতে দেখা যায়। ঘন্টা দেড়েকের বেশি সময় ধরে যানজট চলার পর অবশেষে দিনহাটা থানার ট্রাফিক ওসি সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে জানা গিয়েছে। যেহেতু ভোটের সময় এবছর কোনোভাবেই সিভিক ভলেন্টিয়ারদের কাজে লাগানো যাবে না এমনটাই নির্দেশ আসে নির্বাচন কমিশনের তরফ থেকে। সেই নির্দেশের পর থেকে সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়। আর তাতেই ঘটে বিপত্তি। পরিস্থিতি একেবারেই হাতের বাইরে চলে যায় এদিন।

