আলিপুরদুয়ার, ১৭ ফেব্রুয়ারী :
হোটেল কর্মীর মৃত্যুর ঘটনায় যুক্ত অপরাধীদের শাস্তি দাবিতে মাদারিহাট থানা ঘেরাও করে বিক্ষোভে সামিল হল আদিবাসী সংগঠন।
এই বিষয়ে উল্লেখ্য মাদারিহাট ব্লকের গোপালপুর চা বাগানের আদিবাসী যুবক সুখেশ ওরাঁও দলদলি এলাকায় হোটেলে কাজ করতো। তিন দিন নিখোঁজ থাকার পর গত ১৪ ফেব্রুয়ারী হোটেলের একটি রুমে আদিবাসী যুবক সুখেশ ওরাঁও এর ঝুলন্ত দেহ উদ্ধার হয় পরিবারের দাবী তাকে হত্যা করা হয়েছে। এর পর সেদিন উত্তেজিত জনতা হোটেলে ভাঙচুর চালায় ও অগ্নিসংযোগ করে দেয়।
এদিন বেশ কয়েকটি আদিবাসী সংগঠনের পক্ষ থেকে সুখেশ ওরাঁও মৃত্যু ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দাবিতে মাদারিহাট থানা ঘেরাও করে বিক্ষোভে সামিল হয়। তারা দীর্ঘক্ষণ করে থানার সামনে বিক্ষোভ দেখায়।

