মাথাভাঙ্গা ,৬ ডিসেম্বর :
মাথাভাঙ্গা ১ ব্লকের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের দুয়াই সুয়াই এলাকায় তৃণমূল বিজেপি সংঘর্ষ। তৃণমূলের দাবি আগামী ৯ তারিখ কোচবিহারে মুখ্যমন্ত্রীর সভাকে সফল করতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিলের আয়োজন করা হয়েছিল ওই এলাকাতে, অভিযোগ অতর্কিত বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে তাদের মিছিলে ঝাঁপিয়ে পড়ে এবং মারধর করে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন।
যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির কোচবিহার জেলা কমিটির সাধারণ সম্পাদক মনোজ ঘোষ বলেন বিজেপির কর্মসূচি ভেস্তে দিতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের কর্মীদের উপর আক্রমণ করে। বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন।তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে নিজেরা মারধরে আহত হয়েছেন বলেও দাবি।

