আলিপুরদুয়ার, ১৩ ফেব্রুয়ারী :
রাজ্যের বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূলের পোস্টার ছেড়াকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি তরজা আলিপুরদুয়ারে। সম্প্রতি আলিপুরদুয়ারের হ্যামিল্টনগঞ্জে তৃণমূল তরফে নির্বাচনের প্রচারে বিভিন্ন এলাকায় পোস্টার লাগানো হয়।তবে অভিযোগ, বৃহস্পতিবার রাতে নয়তো শুক্রবার ভোর সকালে কেউ বা কারা হ্যামিল্টনগঞ্জের সুভাষপল্লী এলাকার সকল পোস্টার ছিড়ে ফেলে। যা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।যদিও, তৃণমূলের অভিযোগ, রাতে মদ্যপ অবস্থায় বিজেপি নেতা কর্মীরাই এই কাজটি করেছে।পাশাপাশি, এ ঘটনার সুরাহা না হওয়া পর্যন্ত হ্যামিল্টনগঞ্জ এলাকায় বিজেপির পোস্টার লাগাতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি তৃণমূল লতাবাড়ি অঞ্চল সভাপতি পরিমল সরকারের।যদিও, অভিযোগ অস্বীকার করে বিজেপি জেলা সম্পাদক অলোক মিত্র বলেন, “এরকম ঘটনা আমরাও সমর্থন করিনা।এর পেছনে বিজেপি নয় বরং, তৃণমূলের নেতা কর্মীরাই যুক্ত থাকতে পারে।গোষ্ঠিকোন্দলের ফল এটা।তবুও বিষয়টা আমরাও গুরুত্ব দিয়ে দেখছি এবং তাদেরও দেখা উচিত।

