কোচবিহার, ১৯ মে :
আবাস যোজনার নামে কাটমানি তোলার অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের বুথ সভাপতি ও পঞ্চায়েত সদস্য। ধৃত বুথ সভাপতি প্রতাপ চন্দ এবং পঞ্চায়েত সদস্য সেলিনা খাতুন। মঙ্গলবার তাদের কোচবিহার আদালতে তোলা হয় । তাদের বিরুদ্ধে অভিযোগ, বাংলার আবাস যোজনার বাড়ি দেওয়ার নাম করে উপভোক্তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে টাকা তুলেছেন এরা । এর মধ্যেই গঙ্গালেরকুঠি ঘেগরি ঘাট এলাকার জয়দেব দে নামক এক ব্যক্তিকে বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে ৫০০০ টাকা নেওয়া হয়েছিল বলে অভিযোগ। এরপর জয়দেব দে নামে ঐ ব্যক্তি কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত দুই তৃণমূল নেতা নেত্রীকে গ্রেফতার করে পুলিশ ।

