দিনহাটা, ৮ এপ্রিল :
ভোটের মুখে বিজেপিতে যোগ দিলেন ভেটাগুড়ি দুই নং অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতা তথা ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দীপক বর্মন। মঙ্গলবার সন্ধ্যায় সিতাই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আশুতোষ বর্মার উপস্থিতিতে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। এদিন সেখানে ভেটাগুড়ি ২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছাড়াও মাতালহাট গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য শৈলেন বর্মন নামে এক পঞ্চায়েত সদস্য তিনিও বিজেপিতে যোগ দেন। ভোটের মুখে এই যোগদানের ফলে আগামী দিনে ওই এলাকায় বিজেপির শক্তি বৃদ্ধি হল বলে দাবি নেতৃত্বের। যদিও এই যোগদান নিয়ে কোন রকম গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস।

