শিলিগুড়ি, ৩০ জানুয়ারী :
বিজেপি নেতা তথা মন্ত্রী সুকান্ত মজুমদারের সভার পাল্টা সভা তৃণমূলের। আগে সুকান্ত মজুমদারের চামড়া তুলে নেওয়া শ্লোগান তুলে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করা হয় সভামঞ্চ। সভা থেকে বিজেপি নেতাদের ঘরে আটকে রাখার হুঁশিয়ারি দেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার। এদিন বাগডোগরায় SIR বিরুদ্ধে প্রতিবাদ সভা করে একের পর এক ভাবে বিজেপি নেতাদের ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল নেতারা। গত শনিবার বাগডোগরায় সভা করে বিতর্ক মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সভাধিপতিকে জমি মাফিয়া মন্তব্য করা নিয়ে আন্দোলন শুরু করে তৃণমূল। পাশাপাশি সুকান্তের বিরুদ্ধে থানায় ও মানহানি মামলা করা হয়। এদিন এই সভায় ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, জেলা চেয়ারম্যান সঞ্জয় টিব্রেয়াল, সভাধিপতি তথা জেলা কোর অরুণ ঘোষ সহ অন্যান্যরা। এদিন হাইকোর্টে শমীক ভট্টাচার্যের ধাক্কা নিয়ে বীরবাহা জানান পশ্চিমবঙ্গে যেকোনো প্রকারে ক্ষমতায় আসতে চাইছে বিজেপি। পশ্চিমবঙ্গের মানুষ বোকা নয়, ওদের ভোট দেবে না। কেন্দ্রীয় বাহিনীকে নামিয়ে শেষ ষড়যন্ত্র করার চক্রান্ত করছেন তা বিফলে যাবেন। SIR কারণে মৃত্যু নিয়ে ২৬এ ফল পাবে বিজেপি। বিজেপি মহিলাদের ঘরে বন্দি করার হুঁশিয়ারি দিলে আমি মহিলা হিসেবে চ্যালেঞ্জ নিয়ে ঘরে ঢুকিয়ে রাখার ব্যবস্থা করব। তবে সুকান্তের পাল্টা সভা নয় আমাদের কর্মসূচি চলছে। আমাদের পাল্টা করছে তারা দেখা গিয়েছে। অমিত শাহের শিলিগুড়ি সফর নিয়ে তিনি বলেন যারা মানুষকে লাইনে দাঁড়িয়ে হয়রানির কাজ করে তাদের সম্পর্কে কি বলা যায়। বাংলা জেতার জন্য SIR বিজেপি করছে। এটা বাংলায় হতে পারে না। বিজেপির চক্রান্তে জল ঢেলে দেওয়া হয়েছে। SIR চক্রান্ত কাজে দেয়নি তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রম ক্যাম্পে মাথা দেখাতে হবে বিজেপি নেতাদের।

