ধূপগুড়ি , ৯ জুন
স্কুলে ভূতের আতঙ্ক কাটাতে বিদ্যালয় পরিদর্শনে বিজ্ঞান মঞ্চ। ভূত-প্রেত বলে কিছু নেই – ছাত্র- ছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকাদের সচেতন করতে বিদ্যালয়ে বিজ্ঞান মঞ্চ। সোমবার ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে এই সচেতনতা শিবির করা। উল্লেখ্য গত শুক্রবার গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে পাঁচজনকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা জানান প্যানিক অ্যাটাকের কারণেই এই ঘটনা ঘটেছে। তবে হাসপাতালে চিকিৎসা চলাকালীন এক পড়ুয়া অভিযোগ করে বলে ক্লাসরুমের বাইরে জানালার পাশে থাকা একটি বাঁশঝাড়ে কিছু একটা দেখার পরেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে সে। এরপর স্কুলের বেঞ্চ থেকে নিচে পড়ে যায় সে।সেই স্কুল পড়ুয়ার হাসি আর কান্নায় ক্লাসরুম হয়ে উঠে অস্থির অবস্থায়। তাকে দেখে তার সহপাঠিরাও অসুস্থ হয়ে পড়ে। এরপর বিদ্যালয়ের কর্তৃপক্ষ তাদেরকে হাসপাতালে নিয়ে যায় ঠিকই। কিন্তু সেই ঘটনা নিমেসেই ছড়িয়ে পড়ে এলাকায়।
এরপরে এ দিন বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে সচেতনতামূলক শিবির করা হয়। অসুস্থ ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবক অভিভাবিকাদের সঙ্গেও কথা বলেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা। গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিরন্ময় রায় বলেন,” গত ৫ই জুন বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে পাঁচজনকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা জানান তাদের প্যানিক অ্যাটাক করেছে।আজ বিজ্ঞান মঞ্চের সদস্যরা আসে এবং সেই পড়ুয়াদের সাথে এবং অভিভাবকদের সাথেও কথা বলেন ।”

