আলিপুরদুয়ার, ১৭ মার্চ :
বিধানসভা নির্বাচনে কালচিনি কেন্দ্রে ফের বিজেপির প্রার্থী করা হয়েছে বিশাল লামাকে। দ্বিতীয় বারের জন্য প্রার্থী ঘোষণার পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন তিনি। মঙ্গলবার সকালে ভাটপাড়া শিব মন্দিরে পুজো দিয়ে দিন শুরু করেন বিশাল লামা। এরপর স্থানীয় বৌদ্ধ গুম্বায় গিয়েও প্রার্থনা করেন তিনি।
ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে সরাসরি সাধারণ মানুষের মধ্যে পৌঁছে যান বিজেপি প্রার্থী। বিশেষ করে চা বাগান এলাকায় গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যা-অভিযোগ মন দিয়ে শোনেন। চা শ্রমিকদের ন্যায্য মজুরি, স্বাস্থ্য পরিষেবা সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরেন প্রচারের সময়।
বিশাল লামা জানান, এলাকার সামগ্রিক উন্নয়ন ও চা শ্রমিকদের জীবনমান উন্নত করাই তাঁর মূল লক্ষ্য। তিনি আশাবাদী, মানুষের সমর্থন নিয়ে এবারও জয়ী হয়ে এলাকার উন্নয়নে কাজ করতে পারবেন।

