আলিপুরদুয়ার, ২২ ফেব্রুয়ারী :
অবৈধভাবে হাতির দাঁত রাখা ও কেনাবেচার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল জলদাপাড়া বন্যপ্রাণ বিভাগ। রবিবার জলদাপাড়া বন্যপ্রাণ বিভাগ-এর কোদালবস্তি রেঞ্জের একটি দল, ৩১ নং জাতীয় সড়কে বানিয়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করে।
গোপন সূত্রে খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে আটক করে। ধৃতদের নাম ১) ইয়াকুব এক্কা (প্রায় ৩৫), গ্রাম: মাইনাবাড়ি কাঞ্জাল বস্তি, ডাকঘর: হাতিপোতা, থানা: শামুকতলা, জেলা: আলিপুরদুয়ার।
২) অজয় রাউতিয়া (প্রায় ৩৪), গ্রাম: তুরতুরি চা বাগান, ডাকঘর: হাতিপোতা, থানা: শামুকতলা, জেলা: আলিপুরদুয়ার।
অভিযুক্তদের কাছ থেকে প্রায় ১.৬৪ কেজি ওজনের হাতির দাঁতের দুটি টুকরো উদ্ধার করা হয়েছে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামীকাল ধৃতদের আলিপুরদুয়ার আদালতে তোলা হবে।

