দিনহাটা , ১৩ জুলাই
সীমান্ত এলাকায় ২ ফুট উচ্চতার বেশি ফসল চাষ করা যাবে না। গ্রামবাসীদের কঠোর নির্দেশিকা BSF এবং পুলিশের।
ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় নজরদারি বাড়াল নিরাপত্তা বাহিনী। কোচবিহারের নাজিরহাট-২ এবং সাহেবগঞ্জ সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে বিএসএফের নটাফেলা ও সাহেবগঞ্জ বিওপির জওয়ানদের সাথে নিয়ে যৌথ রুট মার্চ করল পুলিশ।
মূলত সীমান্তবর্তী এলাকায় গরু পাচার, মাদক এবং অন্যান্য চোরাচালান রুখতেই এই বিশেষ অভিযান চালানো হয়। স্থানীয় বাসিন্দাদের এই বিষয়ে সতর্ক করার পাশাপাশি কঠোর নির্দেশিকা দেওয়া হয়েছে। বিএসএফ এবং পুলিশের পক্ষ থেকে গ্রামবাসীদের সাফ জানানো হয়েছে, সীমান্তের কাছাকাছি এলাকায় এমন কোনো ফসল চাষ করা যাবে না যার উচ্চতা ২ ফুটের বেশি। কারণ, উঁচু ফসলের আড়ালে চোরাকারবারিরা সুযোগ নিতে পারে। সীমান্ত নিরাপত্তার খাতিরেই এই নির্দেশ বলে জানানো হয়েছে।

