জলপাইগুড়ি, ২ অক্টোবর
সরকারি পরিষেবা সংক্রান্ত কাজ করাতে জলপাইগুড়ি পৌরসভা প্রাঙ্গণে এসেছিলেন এক বাসিন্দা। সেবা সেতু অভিযানের কাজ চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। ঘটনায় কিছুটা চাঞ্চল্য ছড়ায় পৌরসভা চত্বরে।
অসুস্থ হওয়ার খবর পেতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন পৌরসভার আধিকারিকরা। পাশাপাশি পুলিশ এবং জেলা বিজেপির মহিলা নেতৃত্বের কয়েকজনও সেখানে উপস্থিত হন। পরিস্থিতি সামাল দিতে প্রথমে পৌরসভার স্বাস্থ্য দপ্তরের টিম ঘটনাস্থলেই ওই ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেয়।
পরে তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে পৌরসভার সহযোগিতায় তাঁকে জলপাইগুড়ি দশতলা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। হাসপাতালে পৌঁছনোর পর তাঁকে স্যালাইন দেওয়া হয় এবং চিকিৎসা শুরু হয়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ওই বাসিন্দার শারীরিক অবস্থা স্থিতিশীল।

