মাথাভাঙ্গা, ৬ ফেব্রুয়ারী :
রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ৫০০ টাকা বাড়ার আনন্দে আবির খেলায় মাতলেন মহিলারা। এমনকি ঢাকের পাশাপাশি শঙ্খ ও কাঁসর বাজিয়ে শোভাযাত্রাও অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে মাথাভাঙ্গা শহরের নিউটাউন পাড়া এলাকায় আবির খেলে আনন্দ উল্লাসে মাততে দেখা যায় মহিলাদের।
উল্লেখ্য যে গতকাল রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেটে মহিলাদের জন্য অত্যন্ত জনপ্রিয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসিক ভাতা ৫০০ টাকা বৃদ্ধির ঘোষণা করা হয়। এই ঘোষণার পরই আনন্দে ফেটে পড়েন মহিলারা। আর সেই আনন্দ দেখা গেল মাথাভাঙ্গা শহরেও। এদিন মাথাভাঙ্গা শহরে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও আনন্দ উল্লাসে মাততে দেখা যায় এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় তাদের তরফে।

