কোচবিহার, ২৪ ফেব্রুয়ারি :
এক রাতেই তৃণমূলে যোগদান করে ফের ঘরে ফিরল বিজেপি নেতা। হাইজ্যাক করে নিয়ে গিয়ে তৃণমূলে যোগদান করানোর অভিযোগ আনলেন বিজেপির জেলা কমিটির সদস্য কমল বর্মন । তার বাড়ি দিনহাটার কৃষামত দশ গ্রাম এলাকায়। বৃহস্পতিবার ফের বিজেপিতে যোগদান করার পর সাংবাদিক বৈঠক তিনি বলেন , গতকাল রাতে তিনি বাড়ির বাইরে গেলে স্থানীয় তৃণমূলের অঞ্চল সভাপতি ও যুব সভাপতি হাইজ্যাক করে তাকে । এরপর মারধোর করা হয় বলে অভিযোগ । তারপর সেই অবস্থায় জোর করে তৃণমূলে যোগদান করানো হয় বলে অভিযোগ করেন তিনি।
যদিও এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের কোন প্রতিক্রিয়া মেলেনী।

