জলপাইগুড়ি , ৮ আগস্ট
স্ত্রীর অলক্ষ্যে নিজের সন্তানকে স্ত্রীর কাছ থেকে নিয়ে পালিয়ে যাবার চেস্টা করল বাবা। এমন ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের বোস পাড়া এলাকায়। ঘটনা চাউর হতেই ছুড়ে আসেন স্থানীয়। খবর দেওয়া হয় কোতোয়ালি থানার পুলিশকে।
জানা গেছে, পারিবারিক কলহের জেরে কোলের সন্তানকে নিয়ে বাপের বাড়িতে আশ্রয় নিয়ে আছেন এক গৃহবধূ। শুক্রবার রাতে মদ্যপ অবস্থার এক ব্যক্তি তার শ্বশুর বাড়ির থেকে স্ত্রী’র অলক্ষ্যেই নিজের সন্তানকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দারা ঐ ব্যক্তিকে দেখে জিজ্ঞাসাবাদ করতেই সন্তানকে ফেলে পালিয়ে যায় বলে অভিযোগ।
জলপাইগুড়ি শহরের বুকে একজন বাবা তার সন্তানকে তার মায়ের কাছ থেকে কাউকে না জানিয়ে নিয়ে আসার ঘটনায় কার্যত হুলুস্থুল পড়ে যায়। নিমেষের মধ্যে ভিড় জমা যায় বোস পাড়া এলাকায়। কেন বাচ্চা নিয়ে যাচ্ছিল তা তদন্ত সাপেক্ষ বিষয়। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।

