শিলিগুড়ি, ১১ মার্চ :
বিজেপি ও তৃণমূল কংগ্রেসের জনবিরোধী নীতি এবং বিভিন্ন ইস্যুর প্রতিবাদে আগামী ১৪ মার্চ শিলিগুড়িতে জনসমাবেশের ডাক দিল বামপন্থী দলসমূহ। দার্জিলিং জেলা বামফ্রন্টের উদ্যোগে ওইদিন দুপুর ২টায় টিকিয়াপাড়া ময়দানে এই সভা অনুষ্ঠিত হবে। এদিন অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠক করে জানালেন
সিপিআই(এম)’র দার্জিলিঙ জেলা কমিটির সম্পাদক সমান পাঠক। এদিন তিনি জানান বিজেপি ও তৃণমূল কংগ্রেসের গোপন আঁতাতের মাধ্যমে রাজ্যে SIR প্রক্রিয়া চালু করে বহু প্রকৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যা গণতন্ত্রের ওপর আঘাত। পাশাপাশি বিজেপি ও RSS-এর বিভাজনের রাজনীতি, শ্রমিকবিরোধী লেবার কোড, ১০০ দিনের কাজের অধিকার খর্ব করা, চা-শ্রমিকদের জমির অধিকার ও ন্যূনতম মজুরি সহ একাধিক ইস্যুতে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।এছাড়াও তৃণমূল সরকারের অপশাসন, দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতা এবং শিলিগুড়ি পুর কর্পোরেশন ও পঞ্চায়েত স্তরের দুর্নীতির বিরুদ্ধেও এই সমাবেশ থেকে সরব হওয়ার কথা জানানো হয়েছে।সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন CPI(M)-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

