শিলিগুড়ি, ৮ এপ্রিল :
বুধবার সকালে ৪৬ নম্বর ওয়ার্ডের জনসংযোগ সারলেন তৃণমূল প্রার্থী গৌতম দেব। জনসংযোগ করতে গিয়ে সাধারণ মানুষ নিজেদের সমস্যার কথা বলে উঠলেন গৌতম দেবকে। সমস্যা বিগত বহু বছর ধরে পানীয় জল নিয়ে ভুগছেন তারা এবং ব্রিজ নির্মাণের সমস্যা নিয়ে পার্থি গৌতম দেবের সামনে সরূপ হয়েছেন ৪৬ নম্বর ওয়ার্ডের একাধিক জনগণ। গৌতম দেব বললেন যে এই মুহূর্তে জলের ট্যাংকের ব্যবস্থা করে দিচ্ছেন তিনি কারণ জল প্রকল্পের কাজ সম্পন্ন হতে এখনো কিছুটা সময় লাগবে। তাই জলের ট্যাংক আসে সেই ব্যবস্থাই দ্রুত করবেন তিনি, এবং পুল নির্মাণের বিষয়ে তিনি বললেন মে মাসের শেষে বা ঝুলনের প্রথম দিকেই তিনি দ্রুত এই পুল নির্মাণ কাজ শুরু করে দেবেন ওয়ার্ড কাউন্সিলর এর সাথে কথা বলে।

