শিলিগুড়ি, ৭ মে :
রাজ্যে পালা বদলের পর থেকেই বিভিন্ন জায়গায় বেআইনিভাবে টাকা তোলার প্রতিবাদ শুরু হয়েছে। শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি টোল প্লাজা বিজেপি কর্মী সমর্থকেরা ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার সকালে রোহিনী টোল প্লাজা বন্ধ করলো GNLFএর কর্মী সমর্থকেরা। প্রতিদিনের মতো সকাল থেকেই চলছিল টোল কালেকশনের কাজ GNLFএর কর্মী সমর্থকদের দেখে টোল প্লাজা বন্ধ করে কর্মীরা চলে যায়। এরপর GNLFএর কর্মীরা রাস্তায় দাঁড়িয়ে যে সমস্ত গাড়ি পাহাড়ে যাচ্ছে এবং পাহাড় থেকে নিচে নেমে আসছে সমস্ত গাড়ির ড্রাইভারদের বলে দেয় কোন প্লাজা বন্ধ হয়ে গিয়েছে টোল দেওয়ার প্রয়োজন নেই।
GNLFএর পক্ষ থেকে অভিযোগ করা হয় দীর্ঘদিন থেকেই অবৈধভাবে এখানে টোল নেওয়া হচ্ছিল। সুভাষঘা সিং এর সময় এই রাস্তা তিনি তৈরি করেন সেই সময় কোনরকম টোল দেওয়ার ব্যবস্থা ছিল না জিটিএ পাহাড়ের দায়িত্ব পাওয়ার পর থেকেই এখানে টোল এর ব্যবস্থা করা হয়। এই কারণেই এই টোল প্লাজা বন্ধ করে দেওয়া হল। পাহাড়ে আসা পর্যটক এবং গাড়ি চালকদের হয়রানি শিকার হতে হতো এই টোল প্লাজার কারণে।
এই টোল প্লাজা বন্ধ হয়ে যাওয়ার কারণে খুশি সকল গাড়ি চালকেরা।

