on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: অনাস্থায় অপসারিত গিতালদহ-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনম কালোয়ার
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গকোচবিহারদিনহাটা

অনাস্থায় অপসারিত গিতালদহ-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনম কালোয়ার

Online Desk
Last updated: June 11, 2026 7:15 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

দিনহাটা, ১১ জুন:

 

অনাস্থা প্রস্তাবের জেরে প্রধান পদ হারালেন গিতালদহ-১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পরিচালিত বোর্ডের প্রধান সোনম কালোয়ার। বৃহস্পতিবার ব্লক প্রশাসনের ডাকা তলবি সভায় তাঁর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব পাস হওয়ায় তিনি প্রধান পদ থেকে অপসারিত হন। জানা গিয়েছে, গত ২৫ মে দিনহাটা-১ ব্লকের বিডিও বিশাখ ভট্টাচার্যের কাছে প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন মোট ৯ জন পঞ্চায়েত সদস্য। তাঁদের অভিযোগ, গ্রাম পঞ্চায়েত কার্যত দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল। প্রধান এককভাবে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করতেন এবং অন্যান্য সদস্যদের মতামতকে গুরুত্ব দিতেন না। এই বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই পঞ্চায়েতের একাংশ সদস্যের মধ্যে অসন্তোষ ছিল। শেষ পর্যন্ত প্রধানের অপসারণের দাবিতে অনাস্থা প্রস্তাব আনা হয়। তলবি সভাকে কেন্দ্র করে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গ্রাম পঞ্চায়েত অফিস চত্বরে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, গিতালদহ-১ গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা ১৫। এর মধ্যে প্রায় দেড় বছর আগে এক সদস্যের মৃত্যু হওয়ায় বর্তমানে সদস্য সংখ্যা ১৪। ওই ১৪ জন সদস্যের মধ্যে তৃণমূলের ৭ জন, কংগ্রেসের ১ জন এবং এক নির্দল সদস্য প্রধানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাবে সমর্থন জানান। বৃহস্পতিবার অনুষ্ঠিত তলবি সভায় উপস্থিত ৯ জন সদস্যই অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন। ফলে প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গৃহীত হয় এবং সোনম কালোয়ার প্রধান পদ থেকে অপসারিত হন।কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সুমিত্রা বর্মন বলেন, “আমরা সবাই মিলে অনাস্থা প্রস্তাব এনেছিলাম। আজকের তলবি সভায় সেই প্রস্তাব পাস হয়েছে।যদিও এই বিষয়ে সোনম কালোয়ারের প্রতিক্রিয়া জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনও বক্তব্য পাওয়া যায়নি। আগামী দিনে নিয়ম মেনে নতুন প্রধান নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে।

You Might Also Like

জনসংযোগে গৌতম দেব, জল ও ব্রিজ সমস্যায় আশ্বাস ৪৬ নম্বর ওয়ার্ডবাসীকে
কোচবিহার পৌরসভা-র ২০২৬ বাজেট প্রায় ২৩১ কোটির প্রস্তাব পেশ
মে মাসের প্রথম সপ্তাহে রাজ্যের প্রায় সব জেলাতেই কালবৈশাখী ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
উত্তরবঙ্গে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা, দক্ষিণে বাড়বে তাপমাত্রা
৬৮৮ নম্বর পেয়ে মাধ্যমিকে দশম দিনহাটার সৌগত পাল
TAGGED:#COOCHBEHAR#DINHATA#Northbengal
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াউত্তরবঙ্গকোচবিহার

বর্ষার দাপট শুরু! উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির তাণ্ডব

By Online Desk
3 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?