on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: জমি বিবাদ কে কেন্দ্র করে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দিনহাটা শহর সংলগ্ন বড় নাচিনা গ্যাস গোডাউন এলাকায়
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গকোচবিহার

জমি বিবাদ কে কেন্দ্র করে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দিনহাটা শহর সংলগ্ন বড় নাচিনা গ্যাস গোডাউন এলাকায়

Online Desk
Last updated: March 13, 2026 5:41 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

দিনহাটা, ১৩ মার্চ :

জমি বিবাদ কে কেন্দ্র করে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দিনহাটা শহর সংলগ্ন বড় নাচিনা গ্যাস গোডাউন এলাকায়। শুক্রবার এই বিষয় নিয়ে মহকুমা প্রশাসন, বিডিও , ও দিনহাটা থানার দ্বারস্থ হলেন এলাকার বাসিন্দারা। ঘটনার পর থেকেই থমথমে এলাকা মোতায়েন বিশাল পরিমাণ পুলিশ বাহিনী। আর এই ঘটনা নিয়ে এলাকায় শান্তি ফিরিয়ে আনার দাবিতে মহকুমা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এলাকার বাসিন্দারা। অভিযোগ ওই এলাকার বাসিন্দা শেফালী রানী সরকার দীর্ঘ চার বছর যাবৎ কলেজপাড়া এলাকার বাসিন্দা সঞ্জীব সরকারের কাছে মৌখিকভাবে জমি লিজ নিয়ে সেই জমিতে আখ চাষ করে আসছিলেন। কিন্তু হঠাৎই শেফালী রানী সরকার জানতে পারেন সঞ্জীব সরকার নামে ওই জমির মালিক দিলদার মিয়া নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। তারপর থেকেই দেলদার মিয়া শেফালী রানী সরকার কে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে বলে অভিযোগ। এমনকি ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখে সেই জমিতে চাষ করা আখ গাছ নষ্ট করে দেওয়া হয় বলে অভিযোগ তুলেছেন শেফালী রানী দেবী। এরপর নানাভাবে হুমকি দিতে থাকে অভিযুক্ত ওই ব্যক্তি। এরই মধ্যে বৃহস্পতিবার গভীর রাতে শেফালী রানী সরকারের বাড়ির সামনে বোমাবাজি করা হয় বলে অভিযোগ উঠেছে। এদিকে দেলদার মিয়া নিজেকে একজন ভিলেজ পুলিশ হিসেবে পরিচয় দিয়ে নানাভাবে হুমকি দিতে থাকে বলে অভিযোগ। এই অবস্থায় দাড়িয়ে এলাকার মহিলারা একত্রিত হয়ে এদিন দিনহাটা মহকুমা প্রশাসন, বিডিও , ও দিনহাটা থানার দ্বারস্থ হন শান্তি ফিরিয়ে আনার দাবিতে। গ্রামবাসীদের অভিযোগ নানাভাবে মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় রাস্তা দিয়ে যাতায়াত করতে গেলে এমনকি হুমকিও দিতে থাকেন অভিযুক্তরা বলে অভিযোগ উঠেছে। এদিকে ঘটনার পর থেকেই ওই এলাকায় মোতায়ন রয়েছে দিনহাটা থানার পুলিশের বাহিনী। যাদের নতুন করে আর অশান্তি ছড়িয়ে না পড়ে সে বিষয়ে নজর রাখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। একাধিকবার দেলদার মিয়াকে এ বিষয় নিয়ে ফোন করা হলেও তাকে ফোনে না পাওয়ায় তার কোন প্রতিক্রিয়া মেলেনি।

You Might Also Like

দিনহাটা শহরের ডাক বাংলো পাড়া এলাকায় পরিত্যক্ত একটি সরকারি আবাসনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য
প্রধানমন্ত্রীর সভায় যেতে বাধা, মাথাভাঙ্গায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ
জল্পনা কল্পনার অবসান, মনোনয়নপত্র জমা করলেন রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ক্রীড়াবিদ স্বপ্না বর্মন
বাংলাদেশে পাচারের আগেই সীমান্তে ধরা ১৩টি গরু, সিতাই পুলিশের জালে ইসলামপুরের দুই যুবক
শিলিগুড়ির দার্জিলিং মোড়ে ‘সিন্ডিকেট বন্ধে’ বিজেপির অভিযান, ট্যাক্সি স্ট্যান্ডে চাঞ্চল্য
TAGGED:#COOCHBEHAR#DINHATA#Northbengal
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
উত্তরবঙ্গকোচবিহারমাথাভাঙ্গা

রাস্তা দখল করে ব্যবসার অভিযোগ, প্রতিবাদে সরব মাথাভাঙ্গার বাসিন্দারা

By Online Desk
1 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?