কোচবিহার, ২২ মার্চ :
তৃণমূল কংগ্রেস প্রশাসনকে ব্যবহার করে মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে বিজেপি কর্মীদের জামিনে মুক্তি পেয়ে ক্ষোভ উগ্রে দিলেন বিজেপির ৩ নং নাটাবাড়ি মন্ডল সভাপতি চিরঞ্জিত দাস। উল্লেখ্য সম্প্রতি গ্রেপ্তার হন চিরঞ্জিত দাস সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী। বাকি কর্মীরা আগে ছাড়া পেলেও ২১ দিন জেল খাটার পর অবশেষে জামিনে মুক্তি পান চিরঞ্জিত দাস। এদিন তিনি কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে এসে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন বিজেপি নেতাকর্মীরা যাতে নির্বাচনের ময়দানে না থাকতে পারে সেজন্য মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। তৃণমূল প্রশাসনকে ব্যবহার করছে। এভাবে বিজেপি কর্মীদের আটকানো যাবে না। সাধারণ মানুষ নির্বাচনে এর জবাব দেবে।

