জলপাইগুড়ি, ২০ ফেব্রুয়ারি :
অল্পের জন্য রক্ষা। পরিবেশ কর্মীদের তৎপরতায় প্রানে বাঁচল অজগর। বৃহস্পতিবার রাতে পরিবেশ কর্মীদের কাছে খবর আসে জলপাইগুড়ি তিস্তা সেতু সংলগ্ন রেল লাইনের ধারে ঘোরাঘুরি করছে বিড়াট চেহারার একটি অজগর সাপ।স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ছুটে যান পরিবেশ কর্মীরা। রেল পথে ওঠার আগেই প্রায় ৯ ফুট লম্বা সাপটিকে উদ্ধার করেন তারা।সাপটি সুস্থ রয়েছে। রাতেই বন দফতরে হাতে অজগর সাপ টিকে তুলে দিয়েছেন পরিবেশ কর্মীরা।গত অক্টোবর মাস থেকে এই পর্যন্ত এই এলাকা থেকে সাতটি অজগর সাপ উদ্ধার করলেন পরিবেশ কর্মীরা।অনুমান অক্টোবরের বন্যার জলে আশপাশের জঙ্গল থেকে ভেসে এসে ছিলো সাপ গুলো।

