আলিপুরদুয়ার, ২৭ মার্চ :
শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে বদ্ধপরিকর আলিপুরদুয়ার জেলা প্রশাসন। ভোটকর্মীদের নির্দিষ্ট ছয়টি নিয়ম যার জন্য বুঝিয়ে দেওয়া হয়েছে বলে এদিন ডুয়ার্সকন্যার সামনে থেকে জানালেন আলিপুরদুয়ারের জেলা শাসক ময়ূরী বসু। এদিন এসভিইপি একটিভিটিস বিষয়ে একটি পদযাত্রা বের করা হয়। যার মাধ্যমে ভোটারদের ভোটদানের গুরুত্ব সম্পর্কে বোঝানো হবে। এই কার্যক্রমে খেলাধুলো সহ বিভিন্ন কার্যকলাপ রাখা হবে।উদ্দেশ্য ভোটারদের ভোট কেন্দ্রমুখী করে তোলা। জেলা শাসক ময়ূরী বাসু জানান, “ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে যে নিয়ম বলেছে সেই নিয়ম আমরা মেনে চলছি। আলিপুরদুয়ার জেলার প্রতিটি ব্লকের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হচ্ছে।”

