মাথাভাঙ্গা, ১ এপ্রিল :
মাথাভাঙ্গা বিধানসভার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের রেলি থেকে বাড়ি ফেরার সময় মারধর করার অভিযোগ। মাথাভাঙ্গা শহরের ১ নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকায় বিজেপির বুথ সহ-সভাপতি ও বুথ কমিটির সদস্যকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
বিজেপির দাবি দলীয় প্রার্থীর সমর্থনে কর্মসুচি ছিলো,সেই কর্মসুচি থেকে ফেরার পথে মারধর করা হয় বলে অভিযোগ।
যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব।তৃণমূলের দাবি মারধরের ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নেই।নিজেরাই মারধর তৃণমূলের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে।

