ডুয়ার্স, ১১ জানুয়ারী :
ডুয়ার্সে হাতির মৃত্যু। এবার দুটি হাতির মধ্যে সঙ্গিনী দখলের লড়াই। সেই লড়াইয়ের কারণেই একটি মাকনা হাতির মৃত্যু হলো। শনিবার বিকেলে ডুয়ার্সের নাগরাকাটার সেন্ট্রাল ডায়না ব্লকের জঙ্গল থেকে হাতিটির দেহ উদ্ধার করে বনকর্মিরা। জানা গেছে, শুক্রবার রাতে দুটি হাতির মধ্যে লড়াই হয়। তার চিৎকার চেঁচামেচি শুনতে পান স্থানীয় বাসিন্দারা। আর শনিবার বিকালে মৃত হাতিটির দেহে প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে দেখা যায়। যা দেখে অনুমান করা হচ্ছে সঙ্গিনী দখলের লড়াইয়ের কারণেই হাতিটির মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনকর্মীরা। এদিকে হাতি দেখতে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি অপর হাতিটিও জখম হতে পারে বলে অনুমান বনদপ্তরের।

