আলিপুরদুয়ার ,২৫ আগস্ট
শিলিগুড়ির কাওয়াখালিতে আয়োজিত ‘নয়া সানিহাটা এক্সিবিশন ২০২৬’-এ অংশগ্রহণের জন্য মঙ্গলবার সকালে কালচিনি ব্লকের শ্রী গণেশ বিদ্যালয় এবং লতাবাড়ি হাই স্কুলের পড়ুয়াদের নিয়ে বাস রওনা দেয়। দুই স্কুল মিলিয়ে মোট ৮৪ জন পড়ুয়া এই কর্মসূচিতে অংশ নিচ্ছে। এর মধ্যে শ্রী গণেশ বিদ্যালয়ের ৫৪ জন এবং লতাবাড়ি হাই স্কুলের ৩০ জন পড়ুয়া রয়েছে।
পড়ুয়াদের যাত্রার সূচনা করেন রাজ্যের স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী বিশাল লামা। উপস্থিত ছিলেন কালচিনির এসডিপিও, সার্কেল ইন্সপেক্টর এবং সংশ্লিষ্ট দুই বিদ্যালয়ের শিক্ষকরা। যাত্রার আগে পড়ুয়াদের মধ্যে হেল্পলাইন চিরকুট ও টিফিন বিতরণ করা হয়।
পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রতিটি বাসে পুলিশ আধিকারিক ও সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছে। যাত্রাপথে পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শিলিগুড়ি থেকে ফেরার সময়ও তাঁদের সঙ্গে থাকবেন পুলিশকর্মীরা। প্রশাসন ও পুলিশের এই উদ্যোগে পড়ুয়াদের নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে বলে জানানো হয়েছে। এই যাত্রার সময় উপস্থিত হয়েছিলেন রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী বিশাল লামা। তিনি জানান, ” পড়ুমেরা এই কর্মসূচিতে যোগদান করে নতুন আইন সম্পর্কে জানতে পারবেন। যা ভবিষ্যতে তাদের কাজে লাগবে। “

