কোচবিহার , ১৭ আগস্ট
দশ দফা দাবিতে কোচবিহারে ভারতীয় মজদুর সংঘের বিক্ষোভ
দশ দফা দাবিতে কোচবিহারে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল ভারতীয় মজদুর সংঘ। সোমবার জেনকিন্স স্কুলের সামনে থেকে সংগঠনের পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে জেলাশাসকের দপ্তরের সামনে পৌঁছায়। সেখানে সংগঠনের প্রতিনিধিরা জেলাশাসকের কাছে তাঁদের দাবিপত্র তুলে দেন।
সংগঠনের অন্যতম প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে, EPS-95-এর ন্যূনতম পেনশন ৭,৫০০ টাকা করা এবং তার সঙ্গে DA যুক্ত করা। পাশাপাশি, পেনশনভোগীদের আয়ুষ্মান ভারত যোজনার আওতায় আনা, EPF, ESIC ও বোনাসের কভারেজের ঊর্ধ্বসীমা দ্বিগুণ করা, পুরনো পেনশন ব্যবস্থা (OPS) পুনরায় চালু করা এবং ৩০ দিনের মজুরির ভিত্তিতে গ্র্যাচুইটির হিসাব করার দাবিও জানানো হয়।
এছাড়াও শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট আরও একাধিক দাবি তুলে ধরে দ্রুত সেগুলি কার্যকর করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানায় ভারতীয় মজদুর সংঘ। সংগঠনের সদস্যদের দাবি, শ্রমিক ও পেনশনভোগীদের দীর্ঘদিনের সমস্যাগুলির সমাধানে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
Bharatiya Mazdoor Sangh protests in Cooch Behar over ten-point demands.
[17/08, 5:37 pm] Onair Now Media: দশ দফা দাবিতে কোচবিহারে ভারতীয় মজদুর সংঘের বিক্ষোভ

