শিলিগুড়ি, ২২ মার্চ :
শান্তির শৃঙ্খলার সাথে শিলিগুড়িতে ভোট পরিচালন করার জন্য এখনো পর্যন্ত শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কাছে পাঁচ কোম্পানি আধা সামরিক বাহিনী এসেছে।
নির্বাচন কমিশনের নির্দেশ মতন সব দিকেই নজর রাখছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।
Syed Waquar Raza, IPS. Commissioner of Police. আজ সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন।
পুলিশ কমিশনার বলেন,
এর আগের বিধানসভা নির্বাচনে ৫৩ কোম্পানি আধা সামরিক বাহিনী এসেছিল শিলিগুড়িতে। আজ সাংবাদিক বৈঠকে শিলিগুড়ির পুলিশ কমিশনার বলেন গতবারের মতোই আধা সামরিক বাহিনী আসার সম্ভাবনা রয়েছে।
৩১ তারিখের আগেই বাড়তি ফোর্স পৌঁছে যাবে। নির্বাচনের আগেও আধা সামরিক বাহিনী আসবে শহরে। শহরের বিভিন্ন জায়গায় নাকা চেকিং চলছে।
শহরের আটটি জায়গায় চলছে নাকা চেকিং। দশটি ফ্লাইং স্কোয়াড শহরের বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে। 12 টি স্পেশাল চেকিং কাউন্টার খোলা হয়েছে।। এখনো পর্যন্ত শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এলাকায় কোনো থানায় কোনো রাজনৈতিক বিষয়ে অভিযোগ দায়ের হয়নি।।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উচ্চ পদস্থ পুলিশ কর্তারা প্রতিটি থানায় গিয়ে গিয়ে এলাকার পরিস্থিতির উপর নজর রাখছেন। প্রতিটি থানার ওসি আইসিরা এলাকার ওপর নজর রাখছেন।। নির্বাচন কমিশন ছয়টি বিষয়ে নজর দিতে বলেছেন। সেই বিষয়গুলির উপর বাড়তি নজর দেওয়া হচ্ছে। শান্তিপূর্ণ এবং পরিচ্ছন্ন নির্বাচন জাতে সম্পন্ন হয় তার চেষ্টা চলছে। কোনরকম অশান্তি বরদাস্ত করা হবে না।। কেউ কাউকে যাতে ভয় দেখাতে না পারে তার দিকে নজর রাখা হচ্ছে।। কেউ কাউকে প্রলোভিত যাতে করতে না পারে সেই বিষয়ে দেখা হচ্ছে।। কোন বুথ যাতে জ্যাম করা না হয় সেদিকে পুলিশের নজর থাকবে। ভোটাররা যাতে নির্ভয়ে বুথ পর্যন্ত আসতে পারেন সেদিকে পুলিশের নজর থাকবে। কোন ছাপ্পা ভোট বরদাস্ত নয়।। শিলিগুড়ি পুলিশ কমিশনার বলেন Syed Waquar Raza বলেন শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের টার্গেট।

