কোচবিহার, ১১ আগস্ট : আয়ুষ দিবস উপলক্ষে কোচবিহার শহরে আয়োজিত হল বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের AYUSH বিভাগের উদ্যোগে সোমবার, ১১ আগস্ট এই র্যালির আয়োজন করা হয়।

আয়ুর্বেদ, যোগ, ইউনানি, সিদ্ধ ও হোমিওপ্যাথি-সহ ভারতীয় ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলাই ছিল এই কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্য। র্যালির মাধ্যমে স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি সুস্থ ও স্বাস্থ্যকর জীবনযাপনের বার্তাও তুলে ধরা হয়।
দৈনন্দিন জীবনে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা এবং ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতির গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ বলে জানানো হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে র্যালিটি সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতার বার্তা পৌঁছে দেয়।

