৩০/০১/২৬
কোচবিহার
একটি এপিকে ফাইল ডাউনলোড করতেই ফোন হ্যাক । এই নিয়ে ব্যাপক ভয়-ভীতি ছাড়ালো। মোবাইল উপভোক্তাদের whatsapp মেসেজে এই APK ফাইল আসতেই ঘাবড়ে যাচ্ছেন সবাই। ভাবছেন তার ফোনটাকি হ্যাক হলো।
জানা গিয়েছে, অসৎ উপায়ে কেউবা কার এই ঘটনাটি পাঠাচ্ছি । যেখানে RTO ই চালনের নাম ব্যবহার করে প্রত্যেকের মোবাইলে একটি APK ফাইল পাঠানো হচ্ছে। যারা এই ফাইল টি ডাউনলোড করবে তাঁদের মোবাইলের পুরো কন্ট্রোল চলে যাবে হ্যাকারদের কাছে। তারপর তারা আপনার নম্বর ব্যবহার করে হোয়াটস্যাপ এর সকলকে এই মেসেজ পাঠাবে। যাদের কাছে যাবে তারা ডাউনলোড করতেই ফের হ্যাক মোবাইল। এভাবেই ফাঁদে পা দিলেই আবার একই ঘটনার পুনরাবৃত্তি। কোচবিহারের বেশ কিছু মানুষ এই হ্যাকিংয়ের শিকার হয়েছেন। এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

