on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: উত্তরকন্যায় শিল্পপতি-বণিকদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক,বাজেটের আগে গুরুত্ব উত্তরবঙ্গে
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গরাজনীতিরাজ্যশিলিগুড়ি

উত্তরকন্যায় শিল্পপতি-বণিকদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক,বাজেটের আগে গুরুত্ব উত্তরবঙ্গে

Online Desk
Last updated: June 11, 2026 6:17 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

শিলিগুড়ি , ১১ জুন

উত্তরবঙ্গের মিনি সচিবালয় উত্তরকন্যায় আজ অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ বৈঠক। রাজ্যের অর্থমন্ত্রী উত্তরবঙ্গের বিভিন্ন বণিক সংগঠন ও শিল্পপতিদের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসেন। আসন্ন রাজ্য বাজেটকে সামনে রেখে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশিত প্রামাণিক এবং রাজ্যের পরিবহন ও অর্থ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। উত্তরবঙ্গের ব্যবসায়ী ও শিল্পমহলের প্রতিনিধিরা দীর্ঘদিনের নানা সমস্যা, দাবি এবং সম্ভাবনার বিষয়গুলি সরকারের সামনে তুলে ধরেন। বণিক সভার সদস্যদের বক্তব্য, অতীতে তাদের অনেক সমস্যার কথা সরকারের সর্বোচ্চ স্তরে পৌঁছানো সম্ভব হয়নি। তবে আজকের বৈঠকে তারা খোলামেলা পরিবেশে নিজেদের মতামত এবং দাবি তুলে ধরার সুযোগ পেয়েছেন।

বৈঠকে শিল্পোন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, পরিকাঠামো উন্নয়ন, পরিবহন ব্যবস্থা এবং বিনিয়োগ বৃদ্ধির মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। ব্যবসায়ীদের মতে, উত্তরবঙ্গে শিল্পের প্রসার ঘটলে শুধু এই অঞ্চলের নয়, গোটা রাজ্যের অর্থনীতিই আরও শক্তিশালী হবে।

অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বৈঠকের পর জানান, রাজ্যের কোষাগারের বর্তমান পরিস্থিতি অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জপূর্ণ। তবে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করছে এবং আগামী দিনেও করবে। তিনি বলেন, ডবল ইঞ্জিন সরকারের সমন্বিত প্রচেষ্টায় পশ্চিমবঙ্গের উন্নয়নের নতুন অধ্যায় শুরু হবে।

তিনি আরও জানান, আসন্ন রাজ্য বাজেটে শিল্প, ব্যবসা ও কর্মসংস্থানের বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এর আগে কলকাতায় বিভিন্ন বণিক সংগঠনের সঙ্গে বৈঠক করা হলেও এবার উত্তরবঙ্গের ব্যবসায়ী মহলের সঙ্গে সরাসরি আলোচনা করা হলো।

অর্থমন্ত্রীর কথায়, শিলিগুড়ি উত্তরবঙ্গের প্রবেশদ্বার এবং অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র। ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা এবং ব্যবসায়িক সম্ভাবনার কারণে এই অঞ্চলকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। শিলিগুড়ি থেকে বুলেট ট্রেন চলবে। উত্তরবঙ্গকে আরও শক্তিশালী অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি জানান।

এদিনের বৈঠককে উত্তরবঙ্গের শিল্প ও ব্যবসা মহলের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল। এখন নজর আসন্ন রাজ্য বাজেটের দিকে, যেখানে এই আলোচনার প্রতিফলন কতটা দেখা যায়, সেটাই দেখার।

You Might Also Like

রাস্তার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ মাথাভাঙ্গাতে।
বনবস্তিতে সকালবেলার প্রচারে অমিতাভ, উন্নয়নের প্রতিশ্রুতি কংগ্রেস প্রার্থীর
স্বনির্ভর বাংলার ‘কৃষক বন্ধু’ প্রকল্পের ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক ভিড়ের ছবি ধরা পড়ল জলপাইগুড়ি জেলায়
কোচবিহারে ট্রাফিকের বিশেষ অভিযান, বিপজ্জনক মাল বহনে সতর্কবার্তা
ঈদের অনুষ্ঠানে আমন্ত্রণ না করাকে কেন্দ্র করে উত্তেজনা, ভাঙচুর ও সড়ক অবরোধ
TAGGED:#Northbengal#siliguri
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াউত্তরবঙ্গকোচবিহার

বর্ষার দাপট শুরু! উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির তাণ্ডব

By Online Desk
3 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?