দিনহাটা, ৫ ফেব্রুয়ারী :
ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে দিনহাটা মহকুমা শাসক দপ্তরের সামনে পঞ্চ শহীদ দিবস পালন। বৃহস্পতিবার দুপুর নাগাদ ফরওয়ার্ড ব্লকের তরফ এই দিনটি পালন করা হয়। এদিন চড়ক মেলা মাঠ সংলগ্ন এলাকা থেকে ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব মিছিল করে দিনহাটা মহকুমাশাসকের অফিসের সামনে অস্থায়ী শহিদ বেদিতে শ্রদ্ধা জানান। এদিন সেখানে উপস্থিত ছিলেন ফরোয়ার্ড ব্লকের রাজ্য কমিটির নেতা গোবিন্দ রায়, দলের কোচবিহার জেলা সম্পাদক অক্ষয় ঠাকুর, প্রাক্তন সাংসদ নৃপেন রায়, আব্দুর রউফ, দীপক সরকার, শ্যামল ধর সহ , শহীদ পাঁচ ফরওয়ার্ড ব্লক কর্মীর পরিবারের সদস্যরা ।
উল্লেখ্য , একাধিক দাবিকে সামনে রেখে ২০০৮ সালের ৫ ফেব্রুয়ারি দিনহাটা মহকুমা শাসক দপ্তরে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে মৃত্যু হয় পাঁচ জন ফরওয়ার্ড ব্লক কর্মীর। প্রদীপ বর্মন, স্বপন মহন্ত, ইন্দ্রজিৎ চক্রবর্তী, নীরোদ রায়, ও নিরেন হালদার। তৎকালীন ফরওয়ার্ড ব্লক নেতা তথা বর্তমান তৃণমূল বিধায়ক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ’র নেতৃত্বের ৫ ফেব্রুয়ারি ২০০৮ সালে এই আন্দোলন কর্মসূচি সংঘটিত হয়। তারপর থেকেই প্রতিবছর পঞ্চ শহীদ দিবস যথাযজ্ঞ মর্যাদায় পালিত হয়ে আসছে সারা ভারত ফরোয়ার্ড ব্লকের পক্ষ থেকে। সংগঠনের নেতৃত্বের উপস্থিতিতে প্রতিবছর এই দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হয় বলে জানা গেছে।

