জলপাইগুড়ি, ২৩ এপ্রিল :
জলপাইগুড়ি শহরের মহামায়া পাড়ার সুরেন্দ্র স্বৃতি প্রাথমিক বিদ্যালয়ে ১২৮ ও ১২৯ নম্বর বুথে কেন্দ্র বাহিনীর উপস্থিতিতে ছাপা ভোট দেওয়ার চেষ্টা বিজেপি দুই কর্মীর বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। অভিযোগ পেয়ে স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা বাঁধা দেন। এর জেরে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। যদিও বিজেপি পাল্টা অভিযোগ, তৃণমূলের কর্মীরা ছাপ্পা ভোট দেওয়ার চেষ্টা করেছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল কেন্দ্রীয় বাহিনী। জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত কুমার রায় ঘটনাস্থলে পৌঁছন। সাংসদ বলেন, “আমাদের বিজেপি কর্মীকে আটকে রাখা হয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। তৃণমূলের কালচার এটাই।” যদিও জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিজিৎ সিংহা বলেন, “বিজেপি কেন্দ্রীয় বাহিনীকে সামনে রেখে ছাপ্পা ভোট করার চেষ্টা করছিল। জয় বাংলার কর্মীরা যে শক্তিশালী যেটা বুঝিয়ে দেওয়া হয়েছে৷ ছাপ্লা ভোট দিতে পারেননি।” ১২ নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি তথা স্থানীয় বাসিন্দা তিয়াস সিংহা বলেন, “বিজেপি মহিলা মোর্চার দুইজন এসে বুথে ঢুকেছিল। ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছিল। প্রশাসনকে খবর দেওয়া হলে কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে এসেছেন।”

