দিনহাটা, ২৪ জানুয়ারী :
জামাইয়ের বাড়িতে ঘুরতে এসে গুলিবিদ্ধ শাশুড়ি, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো দিনহাটার সীমান্তবর্তী গিতালদহ এলাকায়। স্থানীয় সূত্র জানা যায়, শুক্রবার রাতে ছোট ফকির তকেয়া এলাকার মর্জিনা বিবি গীতালদহ এলাকায় তার বিবাহিত মেয়ের শ্বশুর বাড়িতে যান। সেখানে রাত আনুমানিক দুটো নাগাদ একটি বিকট শব্দের আওয়াজ শুনতে পান তিনি। তারপর উঠে দেখেন তার হাত দিয়ে রক্ত পড়ছে। সেই হাতে লেগেছে গুলি। তড়িঘড়ি তাকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকায়। কারো সাথে কি কোন রকম শত্রুতা রয়েছে নাকি সেটাও প্রশ্ন উঠছে তবে আরও প্রশ্ন উঠছে কে গুলি চালালো। সব মিলিয়ে গোটা ঘটনার বিষয়টি তদন্ত করছে পুলিশ।

