কোচবিহার, ১ মার্চ :
কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের ডাবরীবাড়ি গ্রামের 79 নং বুথের বাসিন্দা রচনা রায় । তৃণমূল কংগ্রেসের দাবি , এই মহিলা কোচবিহারের রাজবংশী ভূমিপুত্র সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তার পরেও ভোটার লিস্টে ওই মহিলার নাম ডিলিট তালিকায় রয়েছে।
রবিবার এই খবর পাওয়ার পর ওই মহিলার বাড়িতে যান কোচবিহার দুই নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শুভঙ্কর দে । তার অভিযোগ , নির্বাচন কমিশন এবং বিজেপি এভাবে মানুষের ওপর নির্যাতন চালাচ্ছে।
এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়াই করবে । এবং সকল বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় পুনরায় তোলা ব্যবস্থা করা হবে।

