মাথাভাঙ্গা, ২৬ মে:
নারদ জন্ম জয়ন্তী উদযাপন হলো মাথাভাঙ্গাতে। মাথাভাঙ্গা শহরে রেবতীরমন সেবা সঙ্ঘ শহর গ্রন্থাগারের সভাগৃহে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি।যার আয়োজনে ছিল বিশ্ব সংবাদ কেন্দ্র পশ্চিম কোচবিহার জেলা।বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রথম সাংবাদিক দেবর্ষি নারদের জন্ম জয়ন্তী উপলক্ষে পশ্চিম কোচবিহারের বিশিষ্ট লেখক, সাংবাদিক এবং সম্পাদকদের সংবর্ধনা প্রদানও করা হয় বিশ্ব সংবাদ কেন্দ্রের পক্ষ থেকে।
এদিন প্রথমে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রথম সাংবাদিক দেবর্ষি নারদের প্রতিকৃতিতে মাল্যদান পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় তারপর আয়োজকদের পাশাপাশি লেখক সাংবাদিক এবং সম্পাদকরা দেবর্ষি নারদ সম্পর্কে তাদের বক্তব্য রাখার পাশাপাশি সাংবাদিকদের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা করেন।এরপর একে একে লেখক সাংবাদিক ও সম্পাদকদের সংবর্ধিত করে বন্দে মাতরম গানের মধ্যে দিয়ে এদিনের কর্মসূচির সমাপ্ত হয়।এদিকে বিশ্ব সংবাদ কেন্দ্রের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলেই।

