on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: আবাস যোজনার নামে কাটমানির অভিযোগে উত্তাল পানিশালা, গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও — তোলপাড় ১৮২ নং বুথে
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গকোচবিহার

আবাস যোজনার নামে কাটমানির অভিযোগে উত্তাল পানিশালা, গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও — তোলপাড় ১৮২ নং বুথে

Online Desk
Last updated: May 23, 2026 1:55 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

কোচবিহার, ২৩ মে :

 

পানিশালা অঞ্চলে আবাস যোজনার নামে কাটমানি তোলার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের তীর স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য রামিচা বিবির বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে শনিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ১৮২ নং বুথ এলাকা। সাধারণ মানুষের ক্ষোভে কার্যত তোলপাড় পরিস্থিতি তৈরি হয় গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১২২ নং বুথের একাধিক বাসিন্দার কাছ থেকে আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছিল বলে অভিযোগ। দীর্ঘদিন কেটে গেলেও অনেকেই ঘর না পাওয়ায় ক্ষোভ জমতে থাকে এলাকাবাসীর মধ্যে। এরই মাঝে রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহ তৈরি হতেই ক্ষুব্ধ সাধারণ মানুষ সরব হয়ে ওঠেন।
শনিবার সকালে বহু মানুষ একত্রিত হয়ে গ্রাম পঞ্চায়েত সদস্য রামিচা বিবির বাড়ি ঘেরাও করেন। বিক্ষোভকারীদের দাবি, আবাস যোজনার নামে যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, অবিলম্বে সেই টাকা ফেরত দিতে হবে। ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে থাকায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। যদিও এলাকাবাসীর একাংশ জানিয়েছেন, শুধুমাত্র আশ্বাস নয়, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা এবং টাকা ফেরতের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আবাস যোজনা ও কাটমানি ইস্যুতে রাজনৈতিক তরজা শুরু হয়েছে এলাকাজুড়ে। সাধারণ মানুষের প্রশ্ন, গরিবের সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে যদি টাকা তোলা হয়, তাহলে প্রশাসনের নজরদারি কোথায় ছিল?
ঘটনার জেরে পানিশালা অঞ্চলে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক চাপানউতোর শুরু হয়েছে। এখন দেখার, অভিযোগের তদন্তে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে এবং ক্ষুব্ধ মানুষের ক্ষোভ কত দ্রুত প্রশমিত হয়।

You Might Also Like

বৃষ্টির রাতে দুঃসাহসিক চুরির চেষ্টা, একসঙ্গে তিন দোকান নিশানায় চোরের দল
প্রধানমন্ত্রীর সভায় যেতে বাধা, মাথাভাঙ্গায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ
ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রতিশ্রুতি, ৬ মাসে সমস্যা সমাধানের আশ্বাস শঙ্কর ঘোষ
গ্যাস না মেলায় লম্বা লাইন, ক্ষোভের মাঝে হাজির গৌতম দেব
ভোটের মুখে বড়কালী মায়ের মন্দিরে পূজো দিলেন ধুপগুড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়
TAGGED:#COOCHBEHAR#Northbengal
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াউত্তরবঙ্গকোচবিহাররাজ্য

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের প্রভাবে শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা

By Online Desk
3 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?