জলপাইগুড়ি, ২৮ ফেব্রুয়ারি :
আলুর ন্যায্য দাম ও সংরক্ষণের দাবিতে শনিবার জলপাইগুড়ির ৭৩ মোড়ে অবরোধ ও বিক্ষোভে সামিল হয় সংযুক্ত কিষান মোর্চা। কর্মসূচির জেরে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। সংগঠনের দাবি, প্রতি কুইন্টাল আলুর সহায়ক মূল্য ১৪০০ টাকা ঘোষণা করতে হবে। কৃষকদের অভিযোগ, উৎপাদন খরচ বাড়লেও বাজারদর কম থাকায় তারা আর্থিক সঙ্কটে পড়ছেন। ভিন রাজ্যে আলু রফতানির ব্যবস্থা ও হিমঘরে স্বচ্ছ সংরক্ষণ নিশ্চিত করার দাবিও তোলা হয়। কৃষক নেতা জীতেন দাস জানান, দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।

