on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: ভোট মিটতেই অ্যাকশন মোডে শিলিগুড়ি পুলিশ, চুরি মামলায় বড় সাফল্য; উদ্ধার লক্ষাধিক টাকা, বাইক ও সরঞ্জাম
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গশিলিগুড়ি

ভোট মিটতেই অ্যাকশন মোডে শিলিগুড়ি পুলিশ, চুরি মামলায় বড় সাফল্য; উদ্ধার লক্ষাধিক টাকা, বাইক ও সরঞ্জাম

Online Desk
Last updated: May 16, 2026 2:35 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

শিলিগুড়ি, ১৬ মে :

 

ভোট পর্ব শেষ হতেই ফের অপরাধ দমনে সক্রিয় হয়ে উঠেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। গত কয়েক মাসে শহরের বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া একাধিক চুরির ঘটনার তদন্তে বড় সাফল্য পেয়েছে পুলিশ। শনিবার সাংবাদিক বৈঠক করে ডিসিপি রানা মুখার্জি একাধিক মামলায় গ্রেফতারি ও চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুটি বড় চুরির ঘটনা সামনে আসে। একটি ঘটনায় বিএসএফের একটি ক্যাম্প থেকে কম্পিউটারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি হয়। অন্যদিকে ফেব্রুয়ারি মাসে সেবক রোডের মিলিটারি স্টেশন এলাকা থেকে একটি মোটরবাইক চুরি হয়ে যায়। তদন্তে নেমে বিভিন্ন সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রমাণ খতিয়ে দেখে পুলিশ ভক্তিনগর থানার কুখ্যাত চোর রাকেশ মিস্ত্রিকে এই ঘটনার মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে। তদন্তের সময় অভিযুক্ত কিছুদিন গা ঢাকা দিলেও শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। জেরার পর তার কাছ থেকে বিএসএফ ক্যাম্প থেকে চুরি যাওয়া সরঞ্জাম এবং চুরি হওয়া বাইক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনাকে তদন্তের বড় সাফল্য হিসেবেই দেখছে পুলিশ প্রশাসন। অন্যদিকে, আসিঘর এলাকায় একটি বাড়ি থেকে প্রায় সাড়ে চার লক্ষ টাকা নগদ ও সোনার গয়না চুরির ঘটনাতেও দ্রুত তদন্ত চালিয়ে কুমার রায় নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তার কাছ থেকে সম্পূর্ণ টাকা উদ্ধার সম্ভব না হলেও প্রায় ৩ লক্ষ ১৫ হাজার টাকা এবং চুরি হওয়া সমস্ত সোনার গয়না উদ্ধার করা হয়েছে। ডিসিপি রানা মুখার্জি জানান, তিনটি পৃথক ঘটনায় রাকেশ মিস্ত্রি ও কুমার রায়কে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে। পাশাপাশি শহরে এখনও যেসব মামলা তদন্তাধীন রয়েছে, সেগুলির ক্ষেত্রেও জোরকদমে তদন্ত চলছে। খুব দ্রুতই বাকি অপরাধীদেরও আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেন তিনি।

You Might Also Like

আলিপুরদুয়ারে চা শ্রমিকদের সভায় বড় প্রতিশ্রুতি তৃণমূলের
মহাকাল মন্দির নির্মাণকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল এলাকায়।
জলপাইগুড়ির সভা থেকে অমিত শাহর একাধিক প্রতিশ্রুতি, চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির আশ্বাস
ভোটের আগে ডাবগ্রাম-ফুলবাড়ীতে উত্তেজনা, বিজেপি কর্মীর পরিবারের উপর হামলার অভিযোগ
বক্সিরহাটে মালতী রাভার সমর্থনে হাই ভোল্টেজ সভায় আসছেন হিমন্ত বিশ্বশর্মা
TAGGED:#Northbengal#siliguri
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াআলিপুরদুয়ারউত্তরবঙ্গকোচবিহারজলপাইগুড়িদক্ষিণবঙ্গ

রাজ্যজুড়ে কালবৈশাখী ও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা, তীব্র গরম থেকে মিলবে স্বস্তি

By Online Desk
4 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?