নিজস্ব সংবাদদাতা, ১৩ মার্চ :
ভারতের তেলবাহী জাহাজ চলাচলের অনুমতির কথা নাকচ করলো ইরান। হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় পতাকা লাগানো জাহাজের কোনরূপ কোন চুক্তি হয়নি বলে জানা গেছে। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সাথে ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাগাছির কথোপকথনের দাবিও অস্বীকার করলো তেহরান। যদিও ভারতীয় বিদেশমন্ত্রক জানান, সম্প্রতি ইরানের বিদেশ মন্ত্রীর সাথে এস জয়শংকরের তিনবার কথা হয়েছে। শেষ কথা হয়েছে জ্বালানি নিরাপত্তা এবং পরিবহন নিরাপত্তা নিয়ে। পরবর্তীতে ভারতীয় বিদেশমন্ত্রকের প্রকাশ্যে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে ভারতের জন্য কোন বিশেষ ব্যবস্থাপনাই করা হয়নি। এই ঘটনার সমস্তটাই ভ্রান্ত বলে সূত্রের খবর।

