on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: ভোটার তালিকা ইস্যুতে ময়নাগুড়িতে উত্তেজনা, রাজারহাট মোড়ে পথ অবরোধ
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গজলপাইগুড়ি

ভোটার তালিকা ইস্যুতে ময়নাগুড়িতে উত্তেজনা, রাজারহাট মোড়ে পথ অবরোধ

Online Desk
Last updated: March 31, 2026 6:26 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

ময়নাগুড়ি, ৩১ মার্চ :

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগে মঙ্গলবার চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের রাজারহাট মোড় এলাকায়। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের একাংশ এদিন পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন। বাসিন্দাদের অভিযোগ, তারা এস আই আর সংক্রান্ত হিয়ারিং পর্বে সমস্ত প্রয়োজনীয় নথি নিয়ে উপস্থিত ছিলেন এবং নিয়ম মেনেই জমা দিয়েছেন। তা সত্ত্বেও ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন তারা। বিক্ষোভকারীদের দাবি, তাদের বৈধ ভোটার হিসেবে তালিকাভুক্ত না করা হলে তারা কোনওভাবেই এলাকায় ভোট গ্রহণ করতে দেবেন না। নির্বাচন কমিশনের বিরুদ্ধেও সরব হন তারা। বাসিন্দাদের আরও বক্তব্য, ২০০২ সালের ভোটার তালিকায় তাদের বাবা-মায়ের নাম থাকলেও, বর্তমানে অযৌক্তিকভাবে তাদের নাম বাদ দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ অন্যায়। এই সিদ্ধান্ত তারা কোনওভাবেই মেনে নেবেন না বলে স্পষ্ট জানিয়েছেন। এই ঘটনার প্রতিবাদে এদিন রাজারহাট মোড়ে পথ অবরোধ শুরু হয়, যার ফলে।ময়নাগুড়ি-চ্যাংড়াবান্ধা সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বহু গাড়ি রাস্তায় আটকে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রশাসনের পক্ষ থেকে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলতে উদ্যোগ নেওয়া হয়। তবে বাসিন্দারা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। খবর পেয়ে ঘটনাস্থলে জয়েন বিডিও তথা ব্লক নির্বানী আধিকারিক ইনজামুল হক পৌঁছান। তিনি জানান, এটি একটি বাস্তব সমস্যা। শুধু যারা আন্দোলন করছেন তারাই নন, আমার পরিবারের একাধিক সদস্যের নাম বাদ পড়েছে। আমি কোনও আধিকারিক হিসেবে এখানে আসিনি। আমি একজন সাধারণ মানুষ হিসাবে এসেছি। আমিও চাইছি সকলের সমস্যা যেন সমাধান হয়। নির্বাচন কমিশন যাতে এই বিষয়ে উদ্যোগ নেন তারই অনুরোধ জানাচ্ছি বলে তিনি জানান। এদিকে আধিকারিকের সাথে বাসিন্দারা কথা বলার পর অবরোধ এদিনের মতো তারা তুলে নেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

You Might Also Like

শিশুদের বকেয়া ভ্যাকসিন প্রদান করতে ট্রাক্টরের ট্রলিতে চেপে বোয়ালমারী প্রত্যন্ত তিস্তা নদীর চরের পাড়ি দিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক
বকেয়া ডিএ-সহ একাধিক দাবিতে যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটে সামিল হলেন অঙ্গনওয়ারী কর্মীরা
কোচবিহারে বজ্রঝড়ের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে ৩৭ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা
জলপাইগুড়িতে ভোট-পরবর্তী অশান্তি রুখতে কড়া বার্তা প্রশাসনের, পলাতক কৃষ্ণ দাস-এর খোঁজে পুলিশ
মাথাভাঙ্গায় রহস্যময় ঢিলবৃষ্টি: পুলিশের সামনেই টিনের চালে পাথর, আতঙ্কে বাসিন্দারা
TAGGED:#jalpaiguri#Northbengal
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
tufannganjউত্তরবঙ্গকোচবিহারদেশরাজনীতিরাজ্য

তিন বছর পর ফের চালু হতে চলেছে সীমান্ত উন্নয়ন তহবিল, স্বস্তির হাওয়া তুফানগঞ্জের সীমান্ত এলাকায়

By Online Desk
2 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?