জলপাইগুড়ি, ১ জানুয়ারী :
জলপাইগুড়িতে পুলিশের মানবিক উদ্যোগে মুখে হাসি ফুটল বহু সাধারণ মানুষের। জলপাইগুড়ি কোতোয়ালী থানার উদ্যোগে প্রযুক্তির সহায়তায় উদ্ধার হওয়া ৯৮টি হারানো মোবাইল ফোন বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। কোতোয়ালী থানার সামনে আয়োজিত বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সৌভোনিক মুখোপাধ্যায়। তিনি জানান, ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলবে। একই দিনে জেলার ৮টি থানা মিলিয়ে ৩০০-রও বেশি মোবাইল ফেরত দেওয়া হয়েছে। পুলিশের এই উদ্যোগে সাধারণ মানুষের আস্থা ও সন্তোষ স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে।

