শিলিগুড়ি, ২ ফেব্রুয়ারী :
আজ থেকে শুরু হলো ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা। সকাল থেকেই অভিভাবকদের সঙ্গে পরীক্ষার্থীদের ভিড় চোখে পড়ল বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে। মোট ৩৫০০টি পরীক্ষা কেন্দ্রে চলছে পরীক্ষা। এ বছর পরীক্ষায় অংশ নিয়েছে ৭৫১০ জন ছেলে পরীক্ষার্থী এবং ৯৯৮৯ জন মেয়ে পরীক্ষার্থী।পরীক্ষা নির্বিঘ্ন করতে প্রশাসনের কড়া নজরদারি রয়েছে সর্বত্র। শিলিগুড়ির বিভিন্ন কেন্দ্রে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে শিলিগুড়ি নেতাজি গার্লস স্কুলে এক মানবিক ছবি ধরা পড়ে—পুলিশকর্মীরা ছাত্রীদের হাতে চকলেট তুলে দিয়ে হাসিমুখে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করিয়ে দেন।অভিভাবকদের কথায়, “চিন্তার কোনও কারণ নেই। বাচ্চারা সারাবছর পড়াশোনা করেছে। পুলিশ-প্রশাসনের ব্যবস্থাও যথেষ্ট ভালো।” তাঁদের মতে, নিরাপত্তা ও ব্যবস্থাপনায় আস্থা থাকায় মানসিক চাপ অনেকটাই কমেছে পরীক্ষার্থীদের।এদিন আরও এক প্রশংসনীয় দৃশ্য দেখা যায়—এক পুলিশকর্মী দুই পড়ুয়াকে তাদের সঠিক স্কুল পর্যন্ত পৌঁছে দিয়ে সহযোগিতা করেন। এমন উদ্যোগে খুশি অভিভাবক ও পরীক্ষার্থীরা।সব মিলিয়ে, মাধ্যমিকের প্রথম দিনেই শৃঙ্খলা, নিরাপত্তা এবং মানবিকতার বার্তা দিল প্রশাসন ও।

