কোচবিহার, ১৭ ডিসেম্বর :
SiR এর খসড়া লিস্টে ব্যাপক গরমিল। জীবিত ভোটারদের নাম মৃত ভোটারদের ডিলিশন লিস্টে। ঘটনাটি কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ফলিমারী গ্রাম পঞ্চায়েতের ৪ /৫৪ নম্বর বুথের। সংশ্লিষ্ট ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
ওই দুই ভোটারের নাম অশ্বিনী অধিকারী ও শিবানী অধিকারী। তারা দুজনেই সশরীরে জীবিত। অভিযোগ, নিয়ম মেনে ভোটার তালিকা সংশোধনের ফর্ম ফিলাপ করবার পরেও তাঁদের নাম মৃত ভোটারদের তালিকায় তুলে দেওয়া হয়েছে। তারা যে নিয়ম মেনে ফর্ম ফিলাপ করেছিল তা এককথায় স্বীকার করেছে ওই বুথের BLO। এখানেই উঠেছে প্রশ্ন। ঘটনাটি নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল রাজ্য মুখপাত্র পার্থপ্রতিম রায় জানিয়েছেন, আশ্বিনী অধিকারী ও শিবানী অধিকারীদের এই ঘটনাটি শুধুমাত্র দুর্ভাগ্য নয় এটা গণতন্ত্রের পক্ষে একটা লজ্জাজনক বিষয়।…বিজেপি তাদের ইগো স্যাটিসফাইড করতে গিয়ে নির্বাচন কমিশনকে দিয়ে এধরনের কর্মকাণ্ড করছে তা দুর্ভাগ্যজনক, আমরা ধিক্কার জানাই, তার প্রতিবাদ জানাচ্ছি। প্রয়োজনে রাস্তায় নেমে আন্দোলন করতেও আমরা পিছপা হবো না।

