জলপাইগুড়ি, ৭ ফেব্রুয়ারী :
সাতসকালে মর্মান্তিক পথ দু’র্ঘটনায় দুই কলেজ ছাত্রর মৃত্যু, গু’রুতর আহত একজন। শনিবার সকালে দু’র্ঘটনাটি ঘটে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার মনুয়াগঞ্জের কাছে আমবাড়ি – হাতিমোড় রাজ্য সড়কে। মৃত এবং আহতরা রাজগঞ্জের বাসিন্দা বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমবাড়ির দিক থেকে একটি বাইকে তিন যুবক হাতিমোড়ের দিকে যাচ্ছিল। সে সময় মনুয়াগঞ্জ সংলগ্ন তুঁত বাগান এলাকায় একটি বড় কন্টেইনার গাড়ির সঙ্গে ওই বাইকের সংঘর্ষ হয়। কন্টেইনার গাড়িটি ঘোরাতে গিয়ে ফেঁসে যাওয়ায় রাস্তার অনেকটা অংশ দখল করে রাত থেকে দাঁড়িয়ে ছিল। সকালে কুয়াশার জন্য হয়তো বাইক চালক খেয়াল করতে পারেনি। সে কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়দের অনুমান।
দু’র্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যুবকের। গু’রুতর আহত হয় আরও এক যুবক। মৃতরা হল কর্ণদেব মন্ডল ও শুভাশিস ওঁরাও। আহত যুবকের নাম দীপঙ্কর মজুমদার। মৃতরা রাজগঞ্জের বলাইগছ এলাকার সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্র বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ। মৃত দুই যুবক সহ আহত যুবককে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করছে রাজগঞ্জ থানার পুলিশ।

