জলপাইগুড়ি, ৩১ জানুয়ারী :
তিনটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত দুই,আহত পাঁচ। জানা গিয়েছে শুক্রবার রাতে ধূপগুড়ি ব্লকের ডাউকিমারি এলাকায় দুইটি বাইকে সংঘর্ষে ঘটে। সেই সময়ে কীর্তন থেকে বাড়ি ফেরার পথে এক পথচারী ও তার সাথে থাকা এক শিশুকে একটি বাইক ধাক্কা মারলে পথচারী রাস্তার পাশে ছিটকে পড়ে। তড়িঘড়ি তিনজনকে মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পথচারী রতন রায়কে মৃত বলে ঘোষনা করে। তার বাড়ি ডাউকিমারি এলাকায়।আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
অন্যদিকে শনিবার সকালে ধূপগুড়ি থেকে ডাউকিমারির যাওয়ার রাস্তায় পূর্ব মাগুরমারির একটি হিমঘরের সামনে দ্রুত গতির বাইকের সাথে সাইকেলের সংঘর্ষ ঘটে।বাইক চালক তরুণ বেপরোয়া গতিতে থাকায় রাস্তার উপর ছিটকে পড়ে। সাইকেল আরোহীও আহত হয়।তাদের স্থানীয়রা উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে বাইক চালক রোহন হোসেনকে মৃত বলে জানায়। আহত ব্যক্তিকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।
আর একটি দুর্ঘটনা ঘটে ধূপগুড়ি ঝুমুর এলাকায়। জানা গিয়েছে চন্দননগর থেকে গুয়াহাটি যাচ্ছিল একটি পন্যবাহী গাড়ি। ঘন কুয়াশার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।গাড়ির চালক পালিয়ে যায়। গাড়িতে থাকা খালাসী সামান্য আহত হয়েছে।
তিনটি দুর্ঘটনাতেই পুলিশ গাড়ি গুলি আটক করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। পাশাপাশি পুলিশ ঘটনার তদন্ত করছে।

