দিনহাটা, ৬ মে
দিনহাটা দেখল এক অনন্য রাজনৈতিক সৌজন্যতার ছবি। বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েই বিজেপি নেতা অজয় রায় তৃণমূলের দখলে থাকা কার্যালয় দখল মুক্ত করে সারা ভারত ফরোয়ার্ড ব্লকের হাতে ফিরিয়ে দিল। কথা হচ্ছে দিনহাটা শহরের শহীদ কর্নার এলাকায় থাকা সুভাষ ভবনকে নিয়ে। ২০০৭ সালে ফরওয়ার্ড ব্লকের নেতা কমল গুহর হাত ধরে উদ্বোধন হয়েছিল সুভাষ ভবনের। পরে তারই পুত্র উদয়ন গুহ সেই কার্যালয়ে বসতে শুরু করেন। ২০১৫ সালে ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান উদয়ন গুহ। তারপর থেকেই সেই কার্যালয় চলে যায় তৃণমূলের দখলে। সেই সময় থেকেই তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ের হয়ে ওঠে সেই সুভাষ ভবন। ২০২৬ এর বিধানসভা নির্বাচনে দিনহাটা আসনে পুনরায় তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী হন উদয়ন গুহ। পাশাপাশি বিজেপি প্রার্থী হন একসময়ের তৃণমূলের নেতা বর্তমান বিজেপির পরিচিত মুখ অজয় রায়। প্রায় ১৭ হাজার ভোটে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ পরাজিত করেন অজয়। এরপরেই রীতিমতো সাংবাদিক বৈঠকের দিনহাটায় শান্তি ফিরিয়ে নিয়ে আসার বার্তা দেওয়ার পাশাপাশি তৃণমূলের দখলে থাকা বিভিন্ন পার্টি অফিস গুলি পুনরুদ্ধার করে ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন। যেমন কথা তেমন কাজ বুধবার ফরওয়ার্ড ব্লকের জেলার নেতৃত্বের উপস্থিতিতে সেই কার্যালয় ফরওয়ার্ড ব্লকের হাতে তুলে দিল বিজেপি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির নবনির্বাচিত বিধায়ক অজয় রায়, সারা ভারত ফরোয়ার্ড ব্লকের কোচবিহার জেলা কমিটির সম্পাদক অক্ষয় ঠাকুর, দীপক সরকার, দিনহাটা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান চন্দন ঘোষ সহ সিপিআইএম কংগ্রেসের নেতৃত্বরা এবং উল্লেখযোগ্য হবে সেখানে উপস্থিত থাকতে দেখা যায় কমল গুহর গুহর পরিবারের সদস্যদের। এদিন সেখানে উদয়ন গুহর দিদি থেকে কমল গুহ নাতনিকে উপস্থিত থাকতে দেখা যায়। সবমিলিয়ে নির্বাচন মিটেই এক রাজনৈতিক সৌজন্য দেখা গেল দিনহাটায়।

